1. admin@thedailypadma.com : admin :
রুশ বাহিনীর সামরিক অভিযান শুরু হওয়ার পর প্রথম যুদ্ধাপরাধীর মামলা দায়ের হলো ইউক্রেনীয় আদালতে - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

রুশ বাহিনীর সামরিক অভিযান শুরু হওয়ার পর প্রথম যুদ্ধাপরাধীর মামলা দায়ের হলো ইউক্রেনীয় আদালতে

  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৯৫ Time View

রুশ বাহিনীর সামরিক অভিযান শুরু হওয়ার পর প্রথম যুদ্ধাপরাধীর মামলা দায়ের হলো ইউক্রেনীয় আদালতে। এক ষাটোর্ধ্ব ইউক্রেনীয় নাগরিককে হত্যার অভিযোগে এক রুশ সেনার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। শুক্রবার ওই মামলার প্রথম শুনানি হলো আদালতে।

যে রুশ সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের হয়েছে, সংবাদমাধ্যম সূত্রে খবর, তার নাম ভাদিম শিশিমারিন। রাশিয়ার ইরকুটস্ক প্রদেশের বাসিন্দা তিনি।

অভিযোগ, কিভের পূর্বে চুপাকিভকা গ্রামে হত্যালীলা চালিয়েছেন ভাদিম। তার আইনজীবী ভিক্টর ওভসিয়ানিকভ জানান, আগামী শুনানিতে আদালতে তার মক্কেলকে জানাতে হবে, তিনি যুদ্ধাপরাধের অভিযোগ মেনে নিচ্ছেন কিনা। তার মক্কেল দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে বলেও জানান তিনি।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। তার পর থেকেই মস্কোর বিরুদ্ধে সাধারণ নাগরিকদের উপর অত্যাচার, নৃশংসতার অভিযোগ তুলে আসছে কিভ। সেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধের প্রায় আড়াই মাস পর ইউক্রেনের আদালতে রুশ সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা।

কিভের দাবি, যুদ্ধাপরাধের অন্তত ১০ হাজার ঘটনা চিহ্নিত করা হয়েছে এখনো পর্যন্ত।

যদিও শুরু থেকেই ইউক্রেনের সাধারণ নাগরিকদের উপর হামলার অভিযোগ করে এসেছে মস্কো। ইউক্রেনের আদালতে যে যুদ্ধাপরাধের মামলা দায়ের হয়েছে, সে ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই বলেই দাবি করেছে ক্রেমলিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews