1. admin@thedailypadma.com : admin :
নিজ দেশে দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

নিজ দেশে দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত

  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২১৬ Time View

নিজ দেশে দাম বৃদ্ধি নিয়ন্ত্রণের পদক্ষেপের অংশ হিসেবে গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। আর এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে। সরকারিভাবে বলা হচ্ছে, শুধু বিজ্ঞপ্তির আগে ক্রেডিট পত্র জারি করা হয়েছে এমন রপ্তানি চালানের অনুমতি দেওয়া হবে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ভারত।

চলতি বছরের এপ্রিল মাসে দেশটিতে গমের দাম এক দশকের মধ্যে সর্বোচ্চ ছিল। যা নিয়ে বেশ উদ্বেগ দেখা দিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর ১২তম সপ্তাহে এসে গম রপ্তানি বন্ধের এ ঘোষণা দিল ভারত। ইউক্রেন ২০২১ সালে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম গম রপ্তানিকারক দেশ ছিল। যা বিশ্বব্যাপী গম রপ্তানির ১০ শতাংশের যোগান দিয়েছে। কিন্তু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে গমসহ সব ধরনের শস্যের চালান ইউক্রেন থেকে রপ্তানি বন্ধ রয়েছে।

শুক্রবার রাতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিবৃতিতে বলেছে, গমের রপ্তানি অবিলম্বে নিষিদ্ধ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তির তারিখে বা তার আগে একটি অপরিবর্তনীয় ক্রেডিট চিঠি জারি করা হয়ে থাকলে তাদের রপ্তানির অনুমতি দেওয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, পেঁয়াজ বীজের রপ্তানির বিষয়টিও সীমাবদ্ধ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews