1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর খুব কাছ থেকে নজর রাখছে ন্যাটো

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৩১ Time View
সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ রোববার বলেছেন, রাশিয়ার ওপর খুব কাছ থেকে নজর রাখছে ন্যাটো।
ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছার কথা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর ন্যাটো সেক্রেটারি এমন মন্তব্য করলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে বলেন, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি হবে একটি ‘ভুল’।
ফিনল্যান্ডের পর সুইডেনও ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানাবে।
রাশিয়ার ওপর নজর রাখার বিষয়ে ন্যাটো সেক্রেটারি জেনারেল বলেছেন, রাশিয়া কি করছে তা খুব কাছ থেকে নজর রাখছে ন্যাটো।
তিনি আরও বলেছেন, রাশিয়া যদি কোনো ন্যাটোভুক্ত দেশের ওপর আঘাত করে তাহলে সেটির জবাব দিতে প্রস্তুত আছে ন্যাটো।
ন্যাটো সেক্রেটারি জেনারেল আরও বলেছেন, ফিনল্যান্ড-সুইডেন যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে তা হবে ঐতিহাসিক এবং তা দেখাবে আগ্রাসন কোনো কাজে দেয় না।
তাছাড়া তুরস্ক যে বাধা দেওয়ার ইঙ্গিত দিয়েছে সেটি নিয়েও কথা বলেছেন স্টলটেনবার্গ। তিনি বলেছেন, তুরস্ক পরিস্কারভাবে জানিয়েছে তারা কোনো বাধা  সৃষ্টি করবে না।
ন্যাটো সেক্রেটারি জেনারেল আরও বলেছেন, ফিনল্যান্ড-সুইডেনকে সদস্য করে নেওয়ার আগ পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিতে ওই অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়াবে ন্যাটো।  সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews