1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড নিয়ে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের লড়াইটা চলছেই - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড নিয়ে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের লড়াইটা চলছেই

  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩১৩ Time View

বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড নিয়ে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের লড়াইটা চলছেই। আজ দুপুরে সেঞ্চুরি করেন তামিম, তার আগে টপকে গিয়েছিলেন মুশফিকের রেকর্ডটাকে। তবে সেই রেকর্ডটা মুশফিক টিকতে দিলেন মাত্র ঘণ্টা দুয়েক। ৫০ করলেন, সঙ্গে সঙ্গে তামিমকে দুইয়ে ঠেলে বনে গেলেন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক। তার আগে তার সঙ্গী লিটন দাসও পেয়েছেন পঞ্চাশের দেখা।

তামিম আর মাহমুদুল হাসানের কল্যাণে দারুণ শুরু পায় বাংলাদেশ। তবে ফিফটির পর মাহমুদুলের বিদায়ের পরই যেন কিছুটা বিপদেই পড়ে যায় স্বাগতিকরা। অপর পাশে তামিম ছিলেন বটে, কিন্তু এপাশ থেকে একে একে বিদায় নেন তিনে নামা নাজমুল হোসেন ও মুমিনুল হক। ১৮৪ রানে ৩ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।

এরপরই উইকেটে আসেন মুশফিক, শেষ ৮ ইনিংসে যার ফিফটিই ছিল মোটে একটি। শুরুতে মুশফিক অবশ্য এগিয়েছেন বেশ রয়েসয়েই। ওপাশে তামিম ছিলেন সপ্রতিভ। এর আগেই ভেঙে ফেলেছিলেন মুশফিকের সর্বোচ্চ রানের রেকর্ড। দিনের দ্বিতীয় সেশনটা দুজনে নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছিলেন। তবে তামিমের মাসল ক্রাম্প করে এই সময়। ফলে তৃতীয় সেশনে আর ব্যাট করতে নামেননি তিনি।

এরপর মুশফিকের সঙ্গী হন লিটন। তাকে সঙ্গে নিয়ে দিনের বাকি অংশ কোনো সমস্যা ছাড়াই কাটিয়ে দেন মুশফিক। শেষ দিকে এসে তুলে নেন ফিফটি। তাতেই তার রানসংখ্যা দাঁড়ায় ৪৯৮২। ১৩৩ রান নিয়ে আহত অবসর হওয়া তামিমের রান ছিল ৪৯৮১ রান। ফলে তামিমকে সরিয়ে মুশফিক বনে যান বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক। কাল টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০০ টেস্ট রান ছোঁয়ার হাতছানি আছে তার সামনে।

এদিকে লিটনও ধরে রেখেছেন তার দারুণ ফর্মটা। ৫০ তুলে নিয়েছেন মুশফিকের আগেই। ৫৪ রান নিয়ে তিনি ৫৩ রান করা মুশফিককে সঙ্গে নিয়ে ব্যাট করতে নামবেন কাল সকালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews