1. admin@thedailypadma.com : admin :
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন লেবার নেতা অ্যান্থনি আলবানিজ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন লেবার নেতা অ্যান্থনি আলবানিজ

  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৪৪ Time View

অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী স্কট মরিসনের লিবারেল-ন্যাশনাল জোট ক্ষমতা ধরে রাখতে প্রয়োজনীয় আসন না পাওয়ায় দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন লেবার নেতা অ্যান্থনি আলবানিজ।

শনিবার বিবিসি এ খবর জানায়।

লিবারেল-ন্যাশনাল জোট পর্যাপ্ত আসন পেতে ব্যর্থ হওয়ার পর লেবাররা পরবর্তী সরকার গঠন করবে- এটা অনেকটা পরিষ্কার। তবে এটি এখনও স্পষ্ট নয় যে, দলটি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নেতৃত্বে থাকবে, নাকি স্বতন্ত্র এবং অন্যান্য দলের সাথে জোট গঠন করবে।

প্রায় এক দশকের মধ্যে প্রথম লেবার সরকারের তত্ত্বাবধানে দেশটির নতুন প্রধানমন্ত্রী হবেন অ্যান্থনি আলবানিজ। এতে ক্ষমতা থেকে অপসারিত হবেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন।

বড় দুই দলের প্রতি জনগণের অসন্তোষের মধ্যে এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাও বেশ ভালো করেছেন। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং জলবায়ু পরিবর্তন এ নির্বাচনে ভোটারদের জন্য দুটি মূল বিষয় হিসাবে প্রাধান্য পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews