1. admin@thedailypadma.com : admin :
কোকাকোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প পানীয় আনল রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

কোকাকোলা, ফান্টা ও স্প্রাইটের বিকল্প পানীয় আনল রাশিয়া

  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৯১ Time View

ইউক্রেনে আগ্রাসনের জেরে কোকাকোলা, ফান্টা এবং স্প্রাইটের মতো সুপরিচিত কোমল পানীয়ের ব্র্যান্ডগুলো রাশিয়ার বাজার ছেড়ে যাওয়ায় এসবের বিকল্প পানীয় বাজারে এনেছে ওচাকোভো নামের একটি রুশ কম্পানি ।

মস্কো টাইমস জানিয়েছে, রাশিয়ার পানীয় কম্পানি ওচাকোভো কোকাকোলা, ফান্টা এবং স্প্রাইটের বিকল্প হিসেবে কুল-কোলা, ফ্যান্সি এবং স্ট্রিট নামের তিনটি কোমল পানীয় বাজারে আনার ঘোষণা দিয়েছে।

অবশ্য, কোকাকোলার পণ্যগুলো এখনও রাশিয়ার বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু কোকাকোলা রাশিয়া থেকে বের হয়ে আসার ঘোষণা দেওয়ার পর তাদের পণ্যগুলোর দাম প্রায় ২০০% বেড়ে আকাশচুম্বী হয়ে গেছে।

ওচাকোভো তাদের ওয়েবসাইটে লিখেছে, তাদের তৈরি কুলকোলার স্বাদ কোকাকোলার মতোই। আর কমলার গন্ধযুক্ত ‘ফ্যান্সি’ ও লেবু-যুক্ত ‘স্ট্রিট’ নামের পানীয় দুটো ফান্টা এবং স্প্রাইটের বিকল্প।

ওচাকোভো ছাড়া আরও কিছু কম্পানিও কোকা-কোলার অনুপস্থিতিতে বিকল্প পানীয় বাজারে এনেছে। রাশিয়ার পূর্ব প্রান্তে অবস্থিত স্লাভদা গ্রুপ নামের একটি কোম্পানি ‘গ্রিঙ্ক কোলা’ নামের একটি পানীয় বাজারে এনেছে। পানীয়টি রাশিয়ার সোডা প্রেমীদের হৃদয় কেড়েছে।

অন্যদিকে, উত্তর রাশিয়ার কোমি অঞ্চলের সাইকটিভকারপিভো (Syktyvkarpivo) নামের একটি কম্পানি ‘কোমি কোলা’ নামে নিজস্ব সোডা জাতীয় পানীয় বাজারে এনেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews