1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ভারত থেকে এক লাখ পাঁচ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে দুটি জাহাজ ভিড়েছে

  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩২৫ Time View

সপ্তাহের ব্যবধানে ভারত থেকে এক লাখ পাঁচ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে দুটি জাহাজ ভিড়েছে। সর্বশেষ ‘ভি স্টার’ নামে একটি জাহাজ সরকারিভাবে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে শনিবার চট্টগ্রাম বন্দর সীমানায় পৌঁছে।

এর আগে গত ১৬ মে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে আরেকটি জাহাজ ‘ইম্মানুয়েল সি’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়ে। আমদানি করা এসব গম পরীক্ষা শেষে খালাসের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান।

চট্টগ্রাম খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তরের উপ-নিয়ন্ত্রক সুনীল দত্ত গণমাধ্যমকে বলেন, রোববার ‘ভি স্টার’ জাহাজটি ভারত থেকে গম নিয়ে গভীর সমুদ্রের কুতুবদিয়া অংশে পৌঁছেছে। এসব গমের নমুনা পরীক্ষার পর খালাস করা হবে। প্রথমে জাহাজটি থেকে কিছু গম লাইটার করে ড্রাফট কমানোর পর খালাসের জন্য বন্দরের সাইলো জেটিতে আনা হবে।

অন্যদিকে ‘ইম্মানুয়েল সি’ জাহাজটি থেকে পণ্য খালাস ইতোমধ্যে শুরু হয়েছে। তার আগে নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। এ জাহাজেরও ড্রাফট কমার পর সাইলো জেটিতে এনে গম খালাস হবে।

খাদ্য বিভাগের কর্মকর্তা সুনীল দত্ত বলেন, জি টু জি চুক্তির আওতায় এসব গম এসেছে।

ইউক্রেইন যুদ্ধের কারণে বিশ্ব বাজারে গমের দাম চড়া হয়ে ওঠার মধ্যে বাংলাদেশের গম আমদানির প্রধান উৎস হয়ে ওঠা ভারত গত ১৪ মে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।

খাদ্য বিভাগের কর্মকর্তারা দাবি করছেন, রপ্তানি নিষেধাজ্ঞা দিলেও সরকারি পর্যায়ে ভারত থেকে গম আনতে কোনো বাধা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews