1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ইরানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি ভবন ধসে ৬ জন নিহত; আটকা আছেন আরও ৮০

  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৫৩ Time View

ইরানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি ভবন ধসে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। এছাড়া ভবন ধসের ঘটনায় ভেতরে আটকা পড়েছেন আরও ৮০ জনের মত মানুষ।

সোমবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরে একটি ১০ তলা ভবন ধসে এই ঘটনা ঘটে।

স্থানীয় রেড ক্রিসেন্টের প্রধান জানিয়েছেন, ভবন ধসের ঘটনার পর এখন পর্যন্ত ধ্বংসস্তুপের নিচ থেকে ৩২ জনকে উদ্ধার করার হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ২৭ জনকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

আল জাজিরা বলছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরের কেন্দ্রস্থলে ব্যস্ততম রাস্তায় অবস্থিত বাণিজ্যিক এই মেট্রোপোল ভবনের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে কর্মকর্তারা বলছেন, ধসে পড়া ভবনটির ভেতরে এখনও ৮০ জন আটকে থাকতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর চলমান উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ইরানের বিভিন্ন প্রদেশ থেকে উদ্ধারকারী কুকুর, হেলিকপ্টার, যানবাহন এবং কর্মীদের দুর্ঘটনাস্থলে একত্রিত করা হয়েছে। এর মধ্যে তেহরানের ৮০টি বাহিনী, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তার জন্য ৫০ জন অগ্নিনির্বাপক এবং জরুরি উদ্ধারকর্মী কাজ করছেন।

এছাড়াও বিমান সহায়তা প্রদানের জন্য ৩০ জন কর্মী কাজ করছেন। তবে অতিরিক্ত গরম আবহাওয়ার জন্য উদ্ধারকাজে গতি আনতে বেগ পোহাতে হচ্ছে।

সূত্র: আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews