1. admin@thedailypadma.com : admin :
চলমান বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

চলমান বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে

  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২০০ Time View

চলমান বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছেন প্রায় দেড় হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে পাঁচ লাখ।

শুক্রবার ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৪১৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দু’ শতাধিক। এতে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ সাত হাজার ৮৭৮ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৭০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৩ হাজার। এতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৩৪৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, কানাডা, ফিন্যলান্ড, তাইওয়ান, ইতালি ও রাশিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews