1. admin@thedailypadma.com : admin :
সেন্ট্রাল ইউক্রেনে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা

সেন্ট্রাল ইউক্রেনে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২০০ Time View

সেন্ট্রাল ইউক্রেনে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া। নিপ্রো শহরে ইউক্রেনীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কোর বাহিনী। অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম ৩০-এরও বেশি।

আঞ্চলিক সেনা প্রধান জেনাডি কোরব্যান বলেন, রাশিয়ার ইসকানদর ক্ষেপণাস্ত্র আজ সকালে আছড়ে পড়ে জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে। অনেকে প্রাণ হারিয়েছেন। ১০ জনের মৃত্যুর খবর জানা গেছে। ৩০ থেকে ৩৫ জন জখম।

ডনবাসেও তীব্র হামলা চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ সেনাদের জোরদার এই হামলার মুখে ডনবাসের লুহানস্ক অঞ্চল থেকে পিছু হটতে হতে পারে ইউক্রেনীয় সেনাদের। শুক্রবার (২৭ মে) এমন তথ্যই জানিয়েছে পূর্ব ইউরোপের এই দেশটি। শনিবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক চলা রাশিয়ার সর্বাত্মক এই হামলা সম্প্রতি গড়িয়েছে চতুর্থ মাসে।

তিন মাসের বেশি যুদ্ধ চলছে ইউক্রেনে। গোড়ার দিকে এ শহর মারাত্মক হামলার শিকার হয়। বাসিন্দারা শহর ছেড়ে পালাতে বাধ্য হন। এর পর থেকে অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল নিপ্রো। বিশেষ করে রাশিয়ার স্থলবাহিনী পিছু হটার পরে। বহু দিন বাদে আজ ফের ক্ষেপণাস্ত্র হামলা চলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। তড়িঘড়ি অঞ্চলের গভর্নর ভ্যালেনটিন রেজ়নিতচেঙ্কো সংবাদমাধ্যমকে জানান, ‘ভয়াবহ ধ্বংস’।

বিপর্যয় মোকাবেলা দফতরের কর্মীরা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। কিন্তু এ পর্যন্ত যা বোঝা যাচ্ছে, তাতে ১৭ মের তুলনায় কম ক্ষতি হয়েছে। দশ দিন আগে কিভের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছিল রাশিয়া। এ সপ্তাহেই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ওই দিনের হামলায় ৮৭ জন প্রাণ হারিয়েছেন।
সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews