1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

শনিবার দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২১৯ Time View

শনিবার দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজারের টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এদিকে রাজশাহীতে শুক্রবার সর্বনিম্ন ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো।

এছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ফেনীতে সর্বোচ্চ ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় খুলনায় ৫৩, রাঙ্গামাটিতে ৪৯, চট্টগ্রামে ৩৮, কুমিল্লায় ৩০, নোয়াখালীর হাতিয়া ও কক্সবাজারে ২৯, কক্সবাজারের টেকনাফে ২৬, নোয়াখালীর মাইজদীকোর্টে ২৪, রাজশাহীতে ২৩, ভোলায় ২০, গোপালগঞ্জ ও ফরিদপুরে ১৯, কুড়িগ্রামের রাজারহাটে ১৬, কক্সবাজারের কুতুবদিয়ায় ১৪, চট্টগ্রামের সন্দ্বীপে ১৩ এবং পটুয়াখালীতে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকাসহ মাদারীপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড, চাঁদপুর, পাবনার ঈশ্বরদী, মোংলা, যশোর এবং পটুয়াখালীর খেপুপাড়ায়ও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আজ (শনিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews