1. admin@thedailypadma.com : admin :
তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে পলাতক ঘোষণা করেছেন আপিল বিভাগ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে পলাতক ঘোষণা করেছেন আপিল বিভাগ

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩২৩ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে পলাতক ঘোষণা করেছেন আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ জোবায়দার দুর্নীতি মামলার ১৬ পাতার রায়ে এ ঘোষণা দেন।

লিখিত রায়ে আপিল বিভাগ বলেছেন, ২০০৮ সালে আদালতে আত্মসমর্পণ না করে জোবায়দার মামলা শুনে হাইকোর্ট সংবিধান লঙ্ঘন করেছে। জোবায়দা রহমানকে অতিরিক্ত সুবিধাও দেয়া হয়েছিল।

এ ছাড়া হাইকোর্টের দেয়া ৮ সপ্তাহের মধ্যে জোবায়দার আত্মসমর্পণের আদেশ বাতিল করা হয়। পলাতক আসামি দুর্নীতি মামলায় হাইকোর্টে কোন আবেদন করতে পারবে না। একই সঙ্গে ২০০৮ সাল থেকেই জোবাইদা পলাতক হিসেবে গণ্য হবেন বলে আপিল বিভাগের রায়ে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৩ এপ্রিল জোবায়দা রহমানের দুর্নীতি মামলা চলবে বলে রায় দেন আপিল বিভাগ।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূতভাবে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিকানা ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জোবায়দার বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ওই বছরেই জোবায়দার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি মামলা বাতিলের প্রশ্নে রুলও জারি করেন আদালত।

এরপর জোবায়দার মামলা বাতিলের প্রশ্নে জারি করা রুল খারিজ করে ২০১৭ সালে ১২ এপ্রিল রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে জোবায়দাকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেন আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানান জোবায়দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews