1. admin@thedailypadma.com : admin :
যুক্তরাষ্ট্রে ওকলাহোমায় একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন চারজন। - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন

যুক্তরাষ্ট্রে ওকলাহোমায় একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন চারজন।

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৫৮ Time View

যুক্তরাষ্ট্রে ওকলাহোমায় একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন চারজন। পরে অভিযুক্ত হামলাকারী নিজেও নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরে একটি হাসপাতালের ভেতরে স্থানীয় সময় বুধবার (১ জুন) রাইফেল ও হ্যান্ডগান নিয়ে সশস্ত্র এক ব্যক্তি হামলা চালানোর পর প্রাণহানির এই ঘটনা ঘটে।

মার্কিন পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (২ জুন) এক প্রাতবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট ফ্রান্সিস হাসপাতাল ক্যাম্পাসের বাইরে তুলসার ডেপুটি পুলিশ প্রধান জোনাথন ব্রুকস সাংবাদিকদের বলেন, অভিযুক্ত বন্দুকধারীও মারা গেছেন। মূলত আত্মঘাতী আঘাতের কারণেই প্রাণ হারিয়েছেন ওই অভিযুক্ত।

ব্রুকস আরও বলেছেন, পুলিশ হামলাকারী লোকটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলেও জানিয়েছেন তিনি।

রয়টার্স বলছে, হাসপাতালে গোলাগুলির বিষয়ে ফোনকল পাওয়ার তিন মিনিট পর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এর পাঁচ মিনিট পর সেখানে হামলার শিকার কয়েকজন ব্যক্তি ও সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে যোগাযোগ করেন তারা। অভিযুক্ত বন্দুকধারীর হাতে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল।

তুলসা শহরের মেয়র জি.টি. বাইনুম হামলার খবর পাওয়ার পরপরই ব্যবস্থা নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন।

বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, হাসপাতালের নাটালি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বন্দুক হামলার এই ঘটনা ঘটে। যেখানে একটি অর্থোপেডিক সেন্টার-সহ ডাক্তারের চেম্বার রয়েছে।

তুলসার আরেক উপ-পুলিশ প্রধান এরিক ডালগ্লিশ বলেছেন, হামলায় নিহতদের মধ্যে কর্মচারী ও রোগীরাও রয়েছেন বলে মনে করছেন তিনি।

এদিকে সর্বশেষ এই বন্দুক হামলার ঘটনা পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কানেও। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে বন্দুক হামলার বিষয়ে জানানো হয়েছে। এছাড়া হামলার পর বিদ্যমান পরিস্থিতিতে তুলসার রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আটদিন আগে ১৮ বছর বয়সী এক যুবক স্বয়ংক্রিয়  বন্দুক নিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে এলোপাথাড়ি গুলি চালায়। এতে ১৯ শিশু শিক্ষার্থী এবং দুই শিক্ষক নিহত হন। টেক্সাসের ঘটনারও এক সপ্তাহ আগে এক শ্বেতাঙ্গ বাফেলো সুপারমার্কেট এলোপাথাড়ি গুলি ছুড়লে ১০ কৃষ্ণাঙ্গ আমেরিকান নিহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews