1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ফিফা প্রীতি ম্যাচে বরিবার রাত ১২টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-এস্তোনিয়া - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে

ফিফা প্রীতি ম্যাচে বরিবার রাত ১২টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-এস্তোনিয়া

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৬৮ Time View
‘ফাইনালিসিমা’ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে আর্জেন্টিনা। ইউরোপের চ্যাম্পিয়ন ইতালিকে হারানোর আনন্দ পুরনো হওয়ার আগেই ফের মাঠে নামছে আলবিসেলেস্তেরা।
এবার তাদের প্রতিপক্ষ এস্তোনিয়া।
ফিফা প্রীতি ম্যাচে বরিবার (০৫ জুন) রাত ১২টায় স্পেনের আল সাদর স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-এস্তোনিয়া।
এই প্রথম এস্তোনিয়ার বিপক্ষে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। সদ্যই ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা এই ম্যাচে খর্বশক্তির দল নামাবে। এস্তোনিয়া তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
হাঁটুর ইনজুরিতে আগেই ছিটকে গিয়েছিলেন আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। চোটের কারণে খেলতে পারবেন না মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস ও ফরোয়ার্ড আনহেল কোরেয়া। এছাড়া মেসি, দি মারিয়া ও লাওতারো মার্তিনেজদেরও হয়তো বেঞ্চেই দেখা যাবে।
সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে আর্জেন্টিনা। সেই ২০১৯ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল তারা। এরপর প্রায় তিন বছরে টানা ৩২ ম্যাচে খেলে হারের মুখ দেখতে হয়নি তাদের। এস্তোনিয়াও ভালো ফর্মে আছে। ফিফা র‍্যাংকিংয়ে ১১০তম স্থানে থাকা দলটি সম্প্রতি সানমারিনোকে হারিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews