1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বন্যাকবলিত সিলেটে হঠাৎ করেই মধ্যরাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বন্যাকবলিত সিলেটে হঠাৎ করেই মধ্যরাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে

  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৭৪ Time View

বন্যাকবলিত সিলেটে হঠাৎ করেই মধ্যরাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার পরপরই জেলার বিভিন্ন এলাকার মসজিদের মাইকে ডাকাতির আশঙ্কার কথা জানিয়ে সকলকে সচেতন থাকার কথা জানানো হয়।

একদিকে বানের পানিতে বিপর্যস্ত জীবন অন্যদিকে হঠাৎ করেই সিলেট নগরীর বাঘবাড়ি, মেজরটিল্লা, আখালিয়া ঘাট, শামীমাবাদ ও কানিশাইল এলাকায় হঠাৎই ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হঠাৎ ডাকাতির আতঙ্ক দেখা দিলে মসজিদের মাইকে ঘোষণার পাশাপাশি মানুষের চিৎকার-চেচামেচির শব্দে আশপাশের এলাকায় তা ছড়িয়ে পড়ে। সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ডাকাতির ঘটনার কথা জানিয়ে অনেকেই পোস্ট করেছেন।

ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়লে মসজিদে মাইকিংয়ের পর সিলেট নগরীর বেশিরভাগ এলাকার মানুষ লাঠি, পাইপ বা রড ইত্যাদি নিয়ে রাস্তায় নেমে আসেন। অপরিচিত কাউকে পেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সকলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলী মাহমুদ গণমাধ্যমকে জানান, আমরা ডাকাতির খবর পেয়ে এসেছি। আপাতত এছারা আর কিছু জানি না। পরে বিস্তারিত জানাব।

জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ আতঙ্কিত হবেন না, মাঠে পুলিশ নেমেছে। রাত সোয়া ৩টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি। আপনারা চোখ-কান খোলা রাখবেন এবং সতর্ক থাকবেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমরা দিনরাত ২৪ ঘণ্টা আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি। কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews