1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
পদ্মা সেতু উদ্বোধন: উৎসুক মানুষকে উদ্বোধনের পর সেতুতে কিছু সময় ঘুরতে দেওয়া হতে পারে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পদ্মা সেতু উদ্বোধন: উৎসুক মানুষকে উদ্বোধনের পর সেতুতে কিছু সময় ঘুরতে দেওয়া হতে পারে

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৮৪ Time View

২৫ জুন পদ্মা সেতু চালু হচ্ছে। ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়ায় উদ্বোধনী ফলক উন্মোচন করবেন এবং সুধী সমাবেশে যোগ দেবেন। এরপর তিনি টোল দিয়ে সেতু পার হবেন। তিনি জাজিরায় আবার ফলক উন্মোচন করবেন। এরপর বিকেলে মাদারীপুরের শিবচরে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, টোল প্লাজায় সফটওয়্যার বসানোর কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক কাজ করছে কি না, তা–ও পরীক্ষা করা হয়েছে। এখন দুই প্রান্তের টোল প্লাজা সাজানোর কাজ চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানের দিন সাধারণ যানবাহন চলাচল করবে না। পরদিন টোল দিয়ে যানবাহন চলতে পারবে।

সেতু বিভাগ সূত্র বলছে, উৎসুক মানুষকে উদ্বোধনের পর সেতুতে কিছু সময় ঘুরতে দেওয়া হতে পারে। তবে সেতুর এপার-ওপার হওয়ার সুযোগ দেওয়া হবে না। মাওয়ার দিকে দুটি বা তিনটি স্প্যান পর্যন্ত এবং একইভাবে জাজিরায় দু-তিনটি স্প্যান পর্যন্ত মানুষকে যেতে দেওয়ার প্রাথমিক চিন্তা আছে। অর্থাৎ দুই প্রান্তের মানুষকে আধা কিলোমিটার বা এর কম পর্যন্ত যেতে দেওয়া হবে। সেতুর বাকি অংশ আইনশৃঙ্খলা বাহিনী আটকে দেবে মানুষকে।

সেতু বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সেতুর এক টোল প্লাজা থেকে আরেক টোল প্লাজা পর্যন্ত দূরত্ব ৯ কিলোমিটারের বেশি। অনেকের পক্ষে হেঁটে পুরো সেতু পাড়ি দেওয়াও কঠিন। আবার ফিরে আসতে হলে ১৮ কিলোমিটারের বেশি হাঁটতে হবে। গাড়ি চলাচল বন্ধ বলে এটা প্রায় অসম্ভব। এ জন্য অল্প দূরত্ব পর্যন্ত খোলা রাখার পক্ষে মত বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews