1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

গোতাবায়ার পালানোর চেষ্টা, আটকে দেয়া হলো বিমানবন্দরে

  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২০০ Time View

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজ মঙ্গলবার দেশত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু তাকে ইমিগ্রেশন কর্মীরা আটোক দিয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বলা হয়েছে, গোতাবায়া রাজাপাকসে ও তার স্ত্রী কলম্বোর প্রধান বিমানঘাঁটর পাশে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে রাত্রিযাপন শেষে দেশত্যাগ করার উদ্যোগ নেন।

তিনি ইতোপূর্বে বলেছিলেন, দেশে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরর করে’ দেশত্যাগ করবেন। কিন্তু মঙ্গলবার তিনি পালানোর চেষ্টা করেন।
৭৩ বছর বয়স্ক গোতাবায়া শনিবার কলম্বোতে বিক্ষোভকারীদের তার সরকারি বাসভবন দখলের আগে সেটি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

খবরে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে রাজাপাকসে গ্রেফতার এড়ানোর সুরক্ষা রয়েছে। তাই তিনি পদত্যাগের পর গ্রেফতার এড়াতে আগেই দেশত্যাগের চেষ্টা করেছিলেন।

কিন্তু অভিবাসন অফিসাররা তাকে তার পাসপোর্টে স্ট্যাম্প দিতে ভিআইটি স্যুটে যেতে অস্বীকৃতি জানান। আর গোতাবায়াও জোর দিয়ে বলতে থাকেন যে তিনি সাধারণ ব্যবস্থায় যাবে না। তার আশঙ্কা ছিল, বিমানবন্দরের অন্যান্য ব্যবহারকারী তার ওপর প্রতিশোধ গ্রহণ করতে পারেন।

গোতাবায়ার ছোট ভাই বাসিল রাজাপাকসেকেও মঙ্গলবার ভোর রাতে দেশত্যাগ করতে চেয়েছিলেন। সাবেক এই অর্থমন্ত্রীকেও বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, এর আগে বলা হয় যে গোতাবায়া তার পদত্যাগপত্রে সই করেছেন। তবে তাতে ১৩ তারিখ দেয়া আছে। অর্থাৎ আগামীকাল বুধবার তা কার্যকর হবে। তিনি এর আগেই শ্রীলঙ্কা ত্যাগ করতে চেয়েছিলেন।

বলা হয়ে থাকে, তিনি শনিবার বিক্ষোভের মুখে নৌবাহিনীর একটি জাহাজে অবস্থান করছিলেন। পরে তিনি স্থলভাগে ফিরে আসেন।

অনেকে মনে করছেন, তিনি আবারো নৌবাহিনীর জাহাজে করে দেশ ছাড়তে পারেন। বিশেষ করে সাগরপথে ভারত বা মালদ্বীপে চলে যেতে পারেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, কলম্বো গ্যাজেট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews