1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

মানভেদে স্বর্ণেল দাম ভরিতে সর্বোচ্চ কম‌ছে এক হাজার একশ ৬৬ টাকা

  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২২১ Time View
দেশের বাজারে স্বর্ণের দাম কমা‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মানভেদে স্বর্ণেল দাম ভরিতে সর্বোচ্চ কম‌ছে এক হাজার একশ ৬৬ টাকা। ফ‌লে প্রতি ভ‌রি ভালোমানের স্বর্ণের দাম ক‌মে দাঁড়াবে ৭৭ হাজার দুইশ ১৬ টাকা। যা এতদিন ছিল ৭৮ হাজার তিনশ ৮২ টাকা।
রবিবার (১৭ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ১৮ জুলাই থেকে কার্যকর হবে।
দাম কমার কার‌ণে ১৮ জুলাই থেকে ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ছয়শ ৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে এক হাজার একশ ৬৬ টাকা কমিয়ে ৭৩ হাজার আটশ ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমছে নয়শ ৩৩ টাকা; এখন বিক্রি হবে ৬৩ হাজার একশ ১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম সাতশ ৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার সাতশ ২১ টাকা।
তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার পাঁচশ ১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার চারশ ৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম এক হাজার দুইশ ২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম নয়শ ৩৩ টাকায় অপরিবর্তিত আছে।
রবিবার পর্যন্ত ২২ ক্যারেট ভালোমানের স্বর্ণ কিনতে খরচ প‌ড়েছে ৭৮ হাজার তিনশ ৮২ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ৭৪ হাজার আটশ ৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজার একশ ৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৩ হাজার ৪৭৯ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews