1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছে বাংলাদেশ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছে বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৪৪ Time View

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো মেয়েদের ক্রিকেটের এত বড় ইভেন্ট আয়োজনের দায়িত্ব পড়েছে বাংলাদেশের কাঁধে। এর আগে ২০১৪ সালে ছেলেদের কুড়ি ওভারের বিশ্বকাপের পাশাপাশি নারীদের বিশ্বকাপও আয়োজনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেটি আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তারা।

এবারও বিডিং প্রক্রিয়ার মাধ্যমে আয়োজক দেশ ও বোর্ড নির্বাচন করা হয়েছে। আইসিসির বোর্ড সভায় ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আয়োজক হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ ২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে৷ এছাড়া জানানো হয়, ২০০৯ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা ইংল্যান্ড ২০২৬ সালে আবারও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৭ সালে আইসিসি নারীদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বলেছেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খবর। নারীদের ক্রিকেটের পরিসর যখন বৃদ্ধি পাচ্ছে তখন প্রধান টুর্নামেন্টগুলোর একটি আয়োজনের এই সুযোগ দেওয়ায় আমি বিসিবির পক্ষ থেকে আইসিসি বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই।’

এছাড়াও এই বৈশ্বিক আসর বাংলাদেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে ও নারীদের ক্রিকেটে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews