1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু দেখলো ভারত

  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৯৯ Time View

মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু দেখলো ভারত। মারা যাওয়া ব্যক্তি কেরালার বাসিন্দা। তবে তিনি আক্রান্ত হয়েছিলেন দেশের বাইরে থেকে। শনিবার দেশটিতে মাঙ্কিপক্সে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, যিনি মারা গেছেন তার বয়স মাত্র ২২ বছর। মাঙ্কিপক্সের কোনো লক্ষণও ছিলো না তার। শনিবারই বিদেশ থেকে তার আত্মীয়দের হাতে মাঙ্কিপক্স পরীক্ষার রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে জানা গেছে, তার রিপোর্ট ছিলো পজিটিভ। এর আগে গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ওই যুবক কেরালায় ফিরেছিলেন।

তারপর কয়েকদিন ধরেই হাসপাতালে ছিলেন তিনি। কেরালার স্বাস্থ্য দফতর তার শরীরের নমুনা পরীক্ষা করে।

বিদেশেও ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিলো। তার শরীরের নমুনা পরীক্ষা হয়েছিলো। সেখানে তার রিপোর্ট পজিটিভ আসে, তবে, ততদিনে তিনি কেরালায় চলে এসেছিলেন।

এ মৃত্যুতে স্বাস্থ্য মন্ত্রীর বলেন, শরীরে এনসেফ্যালাইটিস এবং ক্লান্তির কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাঙ্কিপক্সে মৃত্যুর ঘটনা বেশ কম। সেই জন্য মৃত্যু কীভাবে হলো, তা জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, গত ২৬ জুলাই জ্বর এসেছিলো নিহত ওই যুবকের। তারপরই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে আবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। আমিরাত থেকে কেরালায় আসার আগে তিনি একটি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। ওই পরীক্ষাতেই তার মাঙ্কিপক্স ধরা পড়েছে।

মাঙ্কিপক্সে মৃত্যুর ক্ষেত্রে শেষকৃত্যে কিছু বিধিনিষেধ আছে। সেই নিয়মকানুন মেনেই তাকে কবর দেয়া হয়েছে। এই ক’দিন ওই যুবকের সঙ্গে যাদের খুব কাছ থেকে যোগাযোগ হয়েছিলো, তাদের সবাইকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews