1. admin@thedailypadma.com : admin :
পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে বেইজিং-এ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে বেইজিং-এ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীন

  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৭২ Time View

কড়া হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে বেইজিং-এ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে তলব করেছে চীন।

এএফপি ও এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে পেলোসি তাইপে অবতরণের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নিকোলাসকে তলব করে বেইজিং।

চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী জি ফেং প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, পেলোসির এই সফরের তীব্র প্রতিবাদ জানাচ্ছে চীন। তাইওয়ান চীনের অংশ বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, পেলোসির সফরের অসৎ উদ্দেশ্য রয়েছে এবং গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসের সঙ্গে কথা বলার সময় পেলোসির এ সফরকে ঘিরে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তবে রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার রাতে নির্ধারিত সময়ের কিছুটা আগেই তাইপেতে পৌঁছান পেলোসি। গত ২৫ বছরের মধ্যে তাইওয়ান সফর করা সবচেয়ে জ্যেষ্ঠ মার্কিন রাজনীতিবিদ পেলোসি। তবে তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন দেননি বলে খবর পাওয়া গেছে।

তাইওয়ানের গণমাধ্যমগুলো বলছে, বুধবার (৩ আগস্ট) তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনের সঙ্গে সাক্ষাৎ করবেন ন্যান্সি পেলোসি। এরপর তিনি তাইওয়ানের পার্লামেন্টে যাবেন। এ ছাড়া তিনি মানবাধিকার জাদুঘরও প্রদর্শন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews