1. admin@thedailypadma.com : admin :
চীন সীমান্তের কাছে যৌথ সামরিক অভিযান চালাবে ভারত ও যুক্তরাষ্ট্র - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

চীন সীমান্তের কাছে যৌথ সামরিক অভিযান চালাবে ভারত ও যুক্তরাষ্ট্র

  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২০৩ Time View
চীন সীমান্তের কাছে যৌথ সামরিক অভিযান চালাবে ভারত ও যুক্তরাষ্ট্র।  ভারতের সঙ্গে বিরোধপূর্ণ চীনের সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের দূরে এই মহড়া অনুষ্ঠিত হবে।
ভারতীয় একজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে,  ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলি শহরের কাছে অক্টোবরের মাঝামাঝি সময়ে এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আউলি শহর হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে অবস্থিত।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উচ্চতায় মহড়া চালাবে দিল্লি ও ওয়াশিংটন। সামরিক মহড়া প্রসঙ্গে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা আসেনি।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত আউলি। এটি ভারত ও চীনকে বিভক্ত করেছে। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধের পর থেকে দুই দেশ এই এলাকার মালিকানা দাবি করে আসছে।
 এদিকে ২০২০ সালের জুনে লাদাখে ভারত ও চীন সেনাদের সংঘর্ষ হয়। এতে ২০ ভারতীয় সেনা ও চার চীনা সেনা নিহত হন। সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews