1. admin@thedailypadma.com : admin :
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পেট্রল, ডিজেল বা কেরোসিনের দাম কত? - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পেট্রল, ডিজেল বা কেরোসিনের দাম কত?

  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২০২ Time View

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ার পর অনেকের মনেই নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। সবার মনে প্রশ্ন জাগছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পেট্রল, ডিজেল বা কেরোসিনের দাম কত? বিশ্বের অন্যান্য দেশের অবস্থা এখন কেমন?

শুক্রবার (৫ আগস্ট) রাত থেকে বাংলাদেশে ডিজেল, পেট্রল, কেরোসিন ও অকটেনে সরকার ঘোষিত নতুন দাম কার্যকর হয়েছে। ঘোষণা অনুযায়ী দাম বেড়েছে প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬ ও পেট্রলে ৪৪ টাকা।

দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেলে ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আগে ভোক্তা পর্যায়ে খুচরা তেলের দাম ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি তেলের দাম নিয়ে নিয়মিত রিপোর্ট করে থাকে গ্লোবাল পেট্রল প্রাইসেস ডটকম। এই ওয়েবসাইটে গত ০১ আগস্টের সর্বশেষ প্রতিবেদন থেকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জ্বালানি তেলের দাম সম্পর্কে ধারণা পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, আফগানিস্তানে বর্তমানে পেট্রলের দাম প্রতি লিটার ৮৮ আফগানিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রতি লিটার পেট্রল কিনতে খরচ হচ্ছে ৯২ দশমিক ০৫ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১১৮ আফগানি বা ১২৩ দশমিক ৪৩ টাকায় বিক্রি হচ্ছে।

ভুটানে বর্তমানে পেট্রলের দাম প্রতি লিটার ১০০ দশমিক ৫২ রুপি বা ১২০ দশমিক ২৭ টাকা এবং ডিজেলের দাম ১২০ দশমিক ৬৮ রুপি বা ১৪৪ দশমিক ৩৯ টাকা।

ভারতে পেট্রলের দাম লিটারপ্রতি ১০৪ দশমিক ১৮৩ রুপি বা ১২৪ দশমিক ৯২ টাকা, ডিজেল ৯৩ দশমিক ৪৭৫ রুপি বা ১১২ দশমিক ০৮ টাকা, এলপিজি ৬৭ দশমিক ১৪৮ রুপি বা ৮০ দশমিক ৫১ টাকা এবং কেরোসিন তেল ৬২ দশমিক ৭৩৩ রুপি বা ৭৫ দশমিক ২২ টাকায় বিক্রি হচ্ছে।

মালদ্বীপে বর্তমানে পেট্রলের দাম লিটারপ্রতি ১৬ দশমিক ৫৫ রুপাইয়া বা ১০২ দশমিক ৬১ টাকা এবং ডিজেল ১৬ দশমিক ৭৭ রুপাইয়া বা ১০৩ দশমিক ৯৮ টাকা।

নেপালে বর্তমানে লিটারপ্রতি পেট্রলের দাম ১৮১ নেপালিজ রুপি বা ১৩৫ দশমিক ৩৬ টাকা, ডিজেল ১৭২ রুপি বা ১২৮ দশমিক ৬৩ টাকা এবং কেরোসিন তেল ১৭২ রুপি বা ১২৮ দশমিক ৬৩ টাকায় পাওয়া যাচ্ছে।

পাকিস্তানে লিটারপ্রতি পেট্রলের দাম ২৩০ দশমিক ২৪০ পাকিস্তানি রুপি বা ৯৭ দশমিক ৪৮ টাকা, ডিজেল ২৩৬ রুপি বা ৯৯ দশমিক ৯২ টাকা এবং কেরোসিন তেলের মূল্য ১৯৬ দশমিক ৫৪ পাকিস্তানি রুপি বা ৮৩ দশমিক ২১ টাকায় বিক্রি হচ্ছে।

অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কায় পেট্রল লিটারপ্রতি ৫৪০ শ্রীলঙ্কান রুপি বা ১৪২ দশমিক ০৩ টাকা, ডিজেল ৪৩০ রুপি বা ১১৩ দশমিক ০৯ টাকা এবং কেরোসিন তেলের মূল্য ৮৭ রুপি বা ২২ দশমিক ৮৮ টাকায় বিক্রি হচ্ছে। শনিবার (০৬ আগস্ট) দেশটিতে এলপি গ্যাসের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির সবচেয়ে বড় গ্যাস কোম্পানি লিটরোর চেয়ারম্যান মুদিথা পিরিস এ তথ্য নিশ্চিত করেছেন। ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারে দাম কমতে পারে ২০০ রুপির বেশি। এর আগে অর্থাৎ ১১ জুলাই সিলিন্ডারটির দাম বেড়ে চার হাজার ৯১০ রুপিতে দাঁড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews