1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৫৫ টাকা - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৫৫ টাকা

  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২০৯ Time View
লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৫৫ টাকা। একটি ডিমের জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে ১৩ টাকা ৭৫ পয়সা।
শনিবার (১৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
তিন দিনের ব্যবধানে লাল ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা। হাঁসের ডিমের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। বর্তমানে বাজারে লাল ডিমের ডজন ১৫৫ টাকা, হাঁসের ডিমের ডজন ২২০ থেকে ২৩০ টাকা। এছাড়া দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়।
গত শুক্রবার রাজধানীর বাজারগুলোতে লাল ডিমের ডজন বিক্রি হয়েছিল ১৫০ টাকা। অন্যদিকে হাঁসের ডিমের ডজন বিক্রি হয়েছিল ২০০ থেকে ২১০ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন ছিল ২২০ থেকে ২৩০ টাকা।
ডিমের দাম বাড়ায় ক্ষুব্ধ মিরপুরএলাকার বাসিন্দা তুহিন। তিনি বলেন, সবকিছুর দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যারা আগে এক ডজন ডিম কিনতো তারা এখন কিনছে এক হালি। যারা এক হালি কিনতো তারা এখন দুই-একটা ডিম কিনতে পারছে। গরিব মানুষরা অনেকে ডিম খাওয়া ছেড়েই দিয়েছে!
তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে মানুষ অতিষ্ঠ হয়ে উঠবে। দেওয়ালে পিঠ ঠেকে যাবে। তখন মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে!
পল্লবী এলাকার পাটোয়ারী জেনারেল স্টোরের মালিক আবু বক্কর সিদ্দিক পাটোয়ারী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় ডিমের দাম বেড়েছে। একই সাথে বেড়েছে খামারগুলোর মুরগির খামারের দাম। সব মিলিয়ে দাম বেড়েছে। দুই একদিনের মধ্যে লাল ডিমের দাম ডজনে আরও ৫ টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।
তালতলা বাজারের ডিম বিক্রেতা জহির বলেন, লাল ডিমের হালি বিক্রি করছি ৫০ থেকে ৫৫ টাকা। ডজন বিক্রি করছি ১৫৫ থেকে ১৬০ টাকা। দেশি মুরগির ডিমের (কক) দামও বেড়েছে। এখন ডজন বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়।
দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন,  পরিবহন খরচ বেড়েছে, মুরগির খাবারের দামও বেড়েছে। সব মিলিয়েই ডিমের দাম বেড়েছে। ডিমের দাম আরও বাড়বে। দুই-একদিনের মধ্যে লাল ডিমের ডজন ১৬০ থেকে ১৬৫ টাকা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews