1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ Time View

গতকাল শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সালমান এক ভিডিওবার্তায় বিষয়টি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। এই ভিডিও প্রকাশের পর থেকেই বইছে আলোচনা-সমালোচনার ঝড়। কেন এ হামলা হলো, তা নিয়েও প্রশ্ন উঠছে।

এই প্রশ্নের উত্তর মিলেছে ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলমের কাছ থেকে। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও কক্ষের আসবাবসহ নানা জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, ৩৫ কাঠা জমির দখল/বেদখলকে কেন্দ্র করে মেজর জেনারেল (অবঃ) গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে মেজর জেনারেল (অবঃ) গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোকজন নিউগিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews