1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসের ব্যবধানে ফেরি ভাড়া ৪০ শতাংশ বেড়েছে

  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২০৭ Time View

দুই মাসের ব্যবধানে ফেরি ভাড়া ৪০ শতাংশ বেড়েছে। দেশের সব রুটের ফেরিতে যানবাহন পারাপারের ভাড়া ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বুধবার সকাল থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান শামীম আল রাজী জানিয়েছেন।

এর আগে গত ১৬ জুন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ফেরির ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়েছিল।

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বর্তমানে ফেরিতে যে ভাড়া নেয়া হচ্ছে তার সঙ্গে ২০ শতাংশ ভাড়া যোগ হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, এখন পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজির হাট, শিমুলিয়া-বাংলাবাজার/ মাঝিরকান্দী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাটি-ভেদুরিয়া—এই ছয় রুটে ফেরি চলাচল করে।

নতুন করে ভাড়া বাড়ানোর আগপর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে (ভ্যাট ছাড়া) একটি এক টনের পণ্যবাহী যানবাহনের জন্য ৮৮০ টাকা, বড় বাসের জন্য ২ হাজার ১০০ টাকা, মাইক্রোবাসের জন্য ১০০০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ১০০ টাকা করে ভাড়া দিতে হতো। কাল থেকে এর সঙ্গে ২০ শতাংশ হারে ভাড়া যুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews