1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
পদ্মা সেতু থেকে যুবকের ঝাঁপ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

পদ্মা সেতু থেকে যুবকের ঝাঁপ

  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৯৭ Time View

পদ্মা সেতুর ওপর থেকে মাঝপদ্মায় ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে। পরে রাত সাড়ে ৮টা পর্যন্ত পদ্মা নদীতে তাকে খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলন্ত প্রাইভেটকারের দরজা খুলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু থেকে ঝাঁপ দেন নুরুজ্জামান (৩৮) নামের ওই গার্মেন্টস শ্রমিক।

পুলিশ ও নুরুজ্জামানের সঙ্গে থাকা এক ব্যক্তি জানান, জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিতে না পেরে ঝাঁপ দিয়েছেন তিনি।

নুরুজ্জামানের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায়। ঢাকার ডেমরা এলাকার একটি গার্মেন্টস কোম্পানিতে আয়রনম্যান পদে চাকরি করেন তিনি।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আরিফ জানান, গতকাল রোববার (১৪ আগস্ট) রাতে টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য একটি প্রাইভেটকার ভাড়া করেছিলেন নুরুজ্জামান। সোমবার (১৫ আগস্ট) ভোরে ওমর ফারুক নামের একজনকে নিয়ে টুঙ্গিপাড়ায় যান তিনি। কিন্তু ফুল দেওয়ার জন্য অনুমতি কার্ড না থাকায় সেখান থেকে তাদের ফিরিয়ে দেয়া হয়। এরপর পদ্মা সেতু দিয়ে ফেরার পথে চলন্ত গাড়ির দরজা খুলে ঝাঁপ দেন তিনি।

তিনি আরও বলেন, ঝাঁপ দেয়ার আগে তিনি মোবাইলে ভিডিও করেছিলেন। সেখানে তিনি বলছিলেন, শেখ মুজিবুর রহমান সবার। আমরা কেন ফুল দিতে পারব না?

ওমর ফারুক আরও বলেন, ঝাঁপ দেয়ার আগে সেতুতে অবস্থানকালে নুরুজ্জামান মোবাইলে নিজের ভিডিও ধারণ করে কথা বলছিলেন। তিনি শেখ মুজিবকে ভালোবাসেন, ফুল দিতে পারেননি তাই কষ্ট পেয়েছেন-এসব বলছিলেন।

তিনি বলেন, আমার সঙ্গে নুরুজ্জামানের প্রায় ৪ বছরের সম্পর্ক। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তবে তিনি শেখ মুজিবুর রহমানকে অনেক ভালোবাসতেন। কাঁচপুর এলাকায় তিনি ২ মেয়ে ও স্ত্রী নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

ওমর ফারুক জানান, তারা ১৩ হাজার টাকায় প্রাইভেটকারটি ভাড়া করেছিলেন। তারপর টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঢাকার শাহবাগ থেকে ফুলের তোড়া কিনেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews