1. admin@thedailypadma.com : admin :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ১৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ১৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২২৯ Time View
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ১৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর একদিনে এটিই সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড। এর আগে গত ২৬ আগস্ট একদিনে আক্রান্ত ছিল ১২৮ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২০ জন।
রবিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ১১৬ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯ জন।
আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৫৪ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ৩৯২ জন। বাকি ৬২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৪৮০ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৪ হাজার ৭ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews