1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবসে একটি রেলটেশনে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে রাশিয়া; অন্তত ২২ জন নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২১১ Time View

ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবসে একটি রেলটেশনে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

বুধবার (২৪ আগস্ট) পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলাইনের রেলস্টেশনে হামলা চালায়। একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় শহরের একটি গাড়িতে পাঁচজন দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে।

হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এই হামলা চালিয়েছে রাশিয়া।

তবে হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ।

জেলেনস্কি জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিনে হামলার বিষয়টি জানতে পেরেছেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নেওয়ার সময়েই এ হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, এভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তুতি নিল রাশিয়া। ট্রেনের চারটি বগিতে আগুন লেগে যায়। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

জেলেনস্কির সহযোগী কিরিলো টাইমোশেঙ্কো বিবৃতিতে জানান, রুশ বাহিনী চ্যাপলিনে দুই বার গোলাবর্ষণ করেছে। একটি ক্ষেপণাস্ত্র বাড়িতে আঘাত হানলে এক ছেলে নিহত হয়। পরে আরেকটি রকেট রেলওয়ে স্টেশনে আঘাত করলে ২১ জন নিহত হন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিংকেন। তিনি বলেন, ইউক্রেনের বেসামরিক মানুষে ভর্তি একটি ট্রেন স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রুশ কর্মকর্তাদের জবাবদিহিতার জন্য আমরা ইউক্রেনের পাশে দাঁড়িয়ে মিত্রদের সঙ্গে কাজ করে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews