1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম

  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫১ Time View

শনিবার এশিয়া কাপ ব্যর্থতার পর দেশে ফিরেছে বাংলাদেশ দল। ঠিক তার পর দিনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তবে অভিজ্ঞ উইকেটকিপার ঘরোয়া টি-টোয়েন্টিসহ টেস্ট, ওয়ানডে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অবসরের ঘোষণা দিতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজটি বেছে নিয়েছেন সাবেক অধিনায়ক। লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি।’

সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। এই প্রসঙ্গে আরও লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি, এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।

পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে।’

অভিজ্ঞদের মধ্যে গত জুলাইয়ে তামিম ইকবাল এই ফরম্যাটকে বিদায় বলেছেন। টানা ব্যর্থতায় তার পদাঙ্ক অনুসরণ করলেন মুশফিক।

এশিয়া কাপে গ্রুপ পর্বের দুটি ম্যাচেই হার দেখেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তুলতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের প্রায় কাছেই পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত হেরেছে নিজেদের ভুলে!

৩৫ বছর বয়সী মুশফিক নিজেও নিজের ছায়া হয়ে ছিলেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে। এক ম্যাচে ১ রান করেছেন তো আরেক ম্যাচে ৪! তাছাড়া লঙ্কানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে কুশল মেন্ডিসের ক্যাচও ছেড়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews