1. admin@thedailypadma.com : admin :
অপারেশন ইউনিকর্ন; কয়েকশো কোটি টাকা ক্ষতির মুখে পড়বে ব্রিটেনের অর্থনীতি - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

অপারেশন ইউনিকর্ন; কয়েকশো কোটি টাকা ক্ষতির মুখে পড়বে ব্রিটেনের অর্থনীতি

  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ Time View

পরিকল্পনা তৈরি হয়েছিল ছ’দশক আগেই। কিন্তু সমস্যা দেখা দেয় রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের স্থান ঘিরে। রাতারাতি তাই ‘অপারেশন লন্ডন ব্রিজ’ নাম বদলে হল ‘অপারেশন ইউনিকর্ন’।

লন্ডনের বাকিংহাম কিংবা বার্কশায়ারের উইন্ডসর প্রাসাদ নয়, বৃহস্পতিবার রানি এলিজাবেথের প্রয়াত হয়েছেন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে। তাই স্কটল্যান্ডের প্রতীক ইউনিকর্নের নামাঙ্কিত হয়েছে রানির প্রয়াণ পরবর্তী করণীয়গুলি। তৈরি হয়েছে সপ্তাহব্যাপী শোকপালনের কর্মসূচি।ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ১০ ডাউনিং স্ট্রিটের দফতর-সহ ব্রিটেনের সব সরকারি প্রতিষ্ঠানে আগামী এক সপ্তাহ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। স্থগিত থাকবে পার্লামেন্টের অধিবেশন-সহ যাবতীয় সরকারি এবং রাজনৈতিক কর্মসূচি। যাবতীয় বাণিজ্যিক কার্যকলাপও বন্ধ রাখা হবে। তবে ‘অপারেশন ইউনিকর্ন’ অনুযায়ী নতুন রাজা তৃতীয় চার্লস রাজকীয় বিধি মেনে তাঁর পূর্বসূরির মৃত্যু পরবর্তী কর্তব্য সম্পাদন করবেন।

কী হবে এই অপারেশন ইউনিকর্নে?

গোটা বিষয়টি এখনও সামনে না আসলেও, ইতিমধ্যেই অপারেশন ইউনিকর্নের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা গেছে। আগামী এক সপ্তাহের জন্য ব্রিটেনের সংসদীয় কার্যকলাপ স্থগিত রাখা হবে। বন্ধ থাকবে বাণিজ্যিক কার্যকলাপও। এই সপ্তাহব্যাপী শোকজ্ঞাপনের জন্য কয়েকশো কোটি টাকা ক্ষতির মুখে পড়বে ব্রিটেনের অর্থনীতি, এমনটাও জানা গেছে।

রাষ্ট্রীয় সম্মানেই রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে। এই অনুষ্ঠানে দেশের সমস্ত শীর্ষ রাজনৈতিক নেতা ও সরকারে থাকা মন্ত্রীদের যোগদানের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রানির সম্পর্কে নিজেদের শোকবার্তাও লিখে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ডাউনিং স্ট্রিট সহ গোটা দেশ জুড়েই জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে শেষ শ্রদ্ধা জানাতে। অন্ত্যেষ্টি প্রক্রিয়া শুরু হতেই নতুন রাজা প্রিন্স চার্লস দেশের সফরে যাবেন বলে জানা যায়।

যদিও বাকিংহাম প্যালেস থেকে রানীর অন্ত্যেষ্টিক্রিয়ার চূড়ান্ততারিখ ঘোষণা করা হবে। তবে ধারণা করা হচ্ছে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ১০–১১ দিনের মধ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। রানির মৃত্যুর দশম দিন শেষকৃত্য হতে পারে। যদিও দিনটি ‘জাতীয় শোক দিবস’ হবে, তবে ব্রিটেনে সরকারি ছুটির দিন হবে না। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় প্রায় দুই হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

সেই দিন রানির কফিন একটি শোভাযাত্রা করে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হবে। এরপর দুপুরে দুই মিনিট নীরবতা পালন করবে দেশটি। আরেকটি শোভাযাত্রা পরবর্তীতে উইন্ডসরে অনুষ্ঠিত হবে। সেখানে, তাকে সেন্ট জর্জ চ্যাপেলের রয়্যাল ভল্টে তার প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপ ও অন্যান্য মৃত ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাশে সমাহিত করা হবে।

বৃহস্পতিবার থেকেই ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির সঞ্চালক ও আধিকারিকদের কালো পোশাকে দেখা গিয়েছে। ‘শোকের এই বহিঃপ্রকাশ’ও অপারেশন ইউনিকর্নেরই অংশ। এর মধ্যে রয়েছে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজবংশের প্রথা মেনে রানির পারলৌকিক অনুষ্ঠানও। রাজপরিবারের সদস্য ও আত্মীয়দের পাশাপাশি ব্রিটেনের সমস্ত প্রথম সারির রাজনীতিক তাতে অংশ নেবেন।

ব্রিটিশ পুলিশ এবং সেনায় রানির নামের আদ্যক্ষরযুক্ত পতাকা এ বার বদলানোর পালা। সেখানে আসবেন নতুন রাজা চার্লস। কারেন্সি নোট এবং ধাতব মুদ্রায় রানির ছবি প্রতিস্থাপিত করা হবে নতুন রাজার ছবি দিয়ে। তবে অপারেশন ইউনিকর্নের এই পর্ব সমাপ্ত করতে অন্তত দু’বছর সময় লাগবে। ব্রিটিশ ডাকটিকিটেও রানির বদলে আসবে রাজার ছবি। শুধু ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড নয়, যে সব সাবেক ব্রিটিশ উপনিবেশ (বর্তমানে কনওয়েলভুক্ত কয়েকটি দেশ) এখনও উইন্ডসর রাজবংশের প্রতীক ব্যবহার করে, সেখানেও আসবে পরিবর্তনের হাওয়া।

অপারেশন ইউনিকর্নের গুরুত্বপূর্ণ অংশ জাতীয় সঙ্গীতের বদল। আবার সেখানে ফিরে আসবে ‘গড সেভ দ্য কিং’। ‘ঈশ্বর আমাদের করুণাময়ী রানিকে রক্ষা করুন’ বদলে হবে ‘ঈশ্বর আমাদের করুণাময় রাজাকে রক্ষা করুন’।

পদাধিকারবলে রানি এলিজাবেথ ছিলেন ‘চার্চ অব ইংল্যান্ডের’ ধর্মবিশ্বাসের রক্ষক তথা শীর্ষ গভর্নর। সেখানকার ‘বুক অব কমন প্রেয়ার’ নামক প্রার্থনা সঙ্গীতে রানির মঙ্গল কামনা করা হয়েছে। এ বার রাজা তৃতীয় চার্লসের জন্য ঈশ্বরের করুণা কামনা করে প্রার্থনা সঙ্গীতে সংশোধন-পরিমার্জনও হবে অপারেশন ইউনিকর্নের মাধ্যমে।

সিংহাসনের পরবর্তী উত্তরাধীকারীর সঙ্গে মিল রেখে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হবে। গতকাল রানির মৃত্যুর খবর প্রকাশিত হতেই বাকিংহ্যাম প্যালেসে শেষবারের মতো ‘লং লিভ দ্য কুইন’ গানটি চালানো হয়।

ব্রিটেনের মুদ্রা, পাউন্ডে এতদিন রানি দ্বিতীয় এলিজাবেথের ছবিই থাকত। তার প্রয়াণের পর এবার নোট ও কয়েনে পরিবর্তন আনা হবে। রানি দ্বিতীয় এলিজাবেথের বদলে এবার থেকে প্রিন্স চার্লসের ছবি থাকবে পাউন্ডে। তবে মুদ্রায় এই ছবি বদলের কাজ সম্পূর্ণ হতে কয়েক বছর সময় লেগে যাবে বলেই জানা গিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews