1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা

  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ Time View

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই। চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। অপর তারকা পেসার মোহাম্মদ শামিকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

চোটের কারণে আগেই ছিটকে যাওয়া রবীন্দ্র জাদেজা নেই দলে। তবে অপর অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। অশ্বিনের সঙ্গে স্পিন ডিপার্টমেন্টে আছেন যুগবেন্দ্র চাহাল ও অক্ষর প্যাটেল।

মোহাম্মদ শামিকে নিয়ে অনেক ধরেই আলোচনা চলছিল। তবে স্কোয়াডে জায়গা হয়নি তারকা পেসারের। পেস আক্রমণে বুমরাহর সঙ্গে আছেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও হার্সাল প্যাটেল। সঙ্গে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া থাকছেনই।

ব্যাটিং অর্ডারে তেমন অদল-বদল নেই। এশিয়া কাপ খেলা ব্যাটারদেরই রাখা হয়েছে বিশ্বকাপের দলে।

এই মুহূর্তে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ দল ভারত। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে আছে বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাছাই পর্ব পেরিয়ে আসা দুটি দল।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্সাল প্যাটেল ও অর্শদীপ সিং।

স্ট্যান্ড বাই:
মোহাম্মদ সামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews