1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ছাদখোলা বাসে চোট পেলেন ঋতুপর্ণা চাকমা, লাগল তিন সেলাই

  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৪ Time View

ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে রওনা দিয়ে বিপত্তিতে পড়তে হয় সাফজয়ী বাংলাদেশ দলকে। বাস চলা শুরুর পর থেকে খেলোয়াড়রা প্রায় প্রত্যেকে ভিডিও বা লাইভ করছিলেন। ঋতুপর্ণা চাকমার হাতেও ছিল মোবাইল। চারপাশ দেখে মুগ্ধতা ছড়িয়ে পড়ছিল চোখেমুখে। ঠিক তখনই হঠাৎ কপালে আঘাত পান এই ফুটবলার। কী হলো বোঝার আগেই গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্স উঠিয়ে সোজা সিএমএইচে নেওয়া হয়। লেগেছে তিনটি সেলাই। তবে স্বস্তির খবর হলো, তিনি সুস্থ আছেন।

কীভাবে হলো এমন ঘটনা, জানতে চাইলে বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ হাসান গণমাধ্যমকে বলেছেন, ‘খোলা ছাদের ওপরে অন্যদের সঙ্গে দাঁড়িয়েছিল ঋতুপর্ণা। তখন ফ্লাইওভারে ব্যানারের কাঠের কোণা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। এতে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে সিএমএইচে নেওয়া হলে কপালে তিনটি সেলাই পড়ে। সে ভালো আছে।’

খোলা ছাদের বাসে আছেন বাফুফের অন্যতম সদস্য সত্যজিত দাশ রুপুও। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ঋতুপর্ণা মাথায় আঘাত পেয়েছে। হাসপাতাল থেকে এখন বাফুফে ভবনের দিকে আসছে। তার আঘাত তেমন গুরুতর নয়।’

বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। এরপরই ছাদখোলা বাসে উৎসব করতে করতে মতিঝিলে বাফুফের পথে রওনা দিলে ঘটে এই দুর্ঘটনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews