1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ী হয়েছে বাংলাদেশ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ী হয়েছে বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ Time View

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ী হয়েছে বাংলাদেশ। রাকিবের করা গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নমপেনের মরোডোক টেকো জাতীয় স্টেডিয়ামে খেলতে নেমে ১৩ মিনিটের মাথায় প্রথম গোল মিস করে বাংলাদেশ। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো ইনে জামাল ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি বলে গোল উদযাপন করা হয়নি।

এরপর ২৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পান রাকিব হোসেন। মতিন মিয়ার পাস ধরে ডি বক্সের মাথা থেকে ডান পায়ের শটে এই গোল করেন তিনি।

প্রথমার্ধে দুই দল সমান তালে খেললেও আক্রমণে এগিয়ে ছিল কম্বোডিয়া। জামালদের পায়ে বল ছিল ৬১ শতাংশ সময়।

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটের মাথায় আবারও গোলের আবাস মিললেও গোলবারে লেগে তা ফিরে আসে। শেষ পর্যন্ত বাংলাদেশ আর কোনও গোল দিতে না পারলেও গোলপোস্ট নিশ্ছিদ্র রেখেছিল।

স্প্যানিশ কোচ কাবায়েরোর অধীনে এটি বাংলাদেশের প্রথম জয়।

আগামী মঙ্গলবার দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কম্বোডিয়া থেকে সরাসরি নেপালে যাবে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews