1. admin@thedailypadma.com : admin :
ইরানে শুরু হওয়া হিজাববিরোধী আন্দোলনে এখন পর্যন্ত ৩১ জন বেসামরিক মানুষ মারা গেছেন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

ইরানে শুরু হওয়া হিজাববিরোধী আন্দোলনে এখন পর্যন্ত ৩১ জন বেসামরিক মানুষ মারা গেছেন

  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৬ Time View

কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত ৩১ জন বেসামরিক মানুষ মারা গেছেন বলে জানিয়েছে ইরান হিউম্যানস রাইটস (আইএইচআর)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ দাবি জানায় আইএইচআর।

গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মারা যান মাসা আমিনি। ঠিকমতো হিজাব না পরায় ১৩ সেপ্টেম্বর রাজধানী তেহরানে তাকে ইরানের ‘নৈতিকতা পুলিশ’ গ্রেপ্তার করেছিল।

পুলিশের হেফাজতে অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনদিন কোমায় থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন এ কুর্দি তরুণী। মৃত্যুর পর তার জন্মস্থান কুর্দিস্থানে বিক্ষোভ শুরু হয়। যা এখন ইরানের বেশ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

আইএইচআর জানিয়েছে, অন্তত ৩০টি স্থানে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

মানবাধিকার সংস্থাটি দাবি করেছে, শুধুমাত্র বুধবার রাতে মাজানদারান প্রদেশের আমল নামক স্থানে ১১ জন ও বাবল নামক স্থানে ৬ জন নিহত হয়েছেন।

তাছাড়া তাবরিজ শহরেও একজনের মৃত্যুর খবর জানিয়েছে সংস্থাটি।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews