1. admin@thedailypadma.com : admin :
ভূমধ্যসাগরে সিরিয়া উপকূলে অভিবাসীদের নিয়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ভূমধ্যসাগরে সিরিয়া উপকূলে অভিবাসীদের নিয়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৯৪

  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৭ Time View

ভূমধ্যসাগরে সিরিয়া উপকূলে লেবাননের অভিবাসীদের নিয়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। দেশটির কোস্টগার্ড এসব লাশ উদ্ধার করেছে।

রোববার সিরিয়ার রাষ্ট্রীয় টিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লেবানন থেকে আসা ওই সমুদ্রযান থেকে এসব লাশ উদ্ধার করা হয়। দেশটিতে মারাত্মক অর্থনৈতিক সঙ্কট চলাকালে ঝুঁকি নিয়ে নৌকায় গাদাগাদি করে অনেকেই ইউরোপে ঢোকার চেষ্টা করছেন।

সিরিয়ান কর্তৃপক্ষ টারটোস শহরের উত্তরাঞ্চলীয় পোর্ট সিটিতে বৃহস্পতিবার বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু করে।

দেশটির সড়ক যোগাযোগ মন্ত্রী জীবিতদের উদ্ধৃতি দিয়ে বলেন, নৌকাটি লেবাননের উত্তরাঞ্চলের মিনেহ প্রদেশ থেকে মঙ্গলবার ১২০ থেকে ১৫০ জন লোক নিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করে।

সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews