1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে তিন কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে তিন কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা

  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৯৫ Time View

এবার পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে তিন কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা। তিন মাস এক দিন পর শনিবার (১ অক্টোবর) সকালে পাগলা মসজিদের বাক্সগুলো খোলা হয়েছে। এগুলো থেকে ১৫ বস্তা টাকা পাওয়া গেছে।

গণনা শেষে টাকার পরিমাণ নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ। রুপালী ব্যাংকের কর্মকর্তারা কঠোর নিরাপত্তায় এসব টাকা ব্যাংকে নেওয়ার ব্যবস্থা করছেন।

এর আগে গত ২ জুলাই পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন তিন কোটি ৬০ লাখ ২৮ হাজার ৪১৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এবার তিন মাস এক দিন পর দান বাক্সগুলো খোলা হলো।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সকাল ৮টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দানবাক্স খোলা হয়। এগুলো খুলে ১৫টি বস্তায় টাকাগুলো আনা হয়েছে। এরপর শুরু হয় গণনা।

মসজিদের খতিব, এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আসা লোকজন সূত্রে জানা যায়, এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এখানে দান করে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews