1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত; আহত পাঁচশর বেশি

  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৯৯ Time View
ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় ওয়েস্ট আজারবাইজান প্রদেশে বুধবার (0৫ অক্টোবর) ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতের পাঁচশর বেশি মানুষ আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
 ওয়েস্ট আজারবাইজান প্রদেশের গভর্নর মোহাম্মদ সাদেগ মোটামেডিয়ান বলেন, উৎপত্তির স্থলে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এই ভূমিকম্পে ৫২৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, ভূমিকম্পে ১২টি গ্রামের পাঁচশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫০টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের ফুটেজে দেখা যায়, ভোর ৩টা৩০ মিনিটে ভূমিকম্পে বাড়িঘর ভেঙে পড়ে।
জাতীয় জরুরি পরিষেবার মুখপাত্র মোজতবা খালেদ বলেছেন যে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত সালমাস এবং খোয়া শহরের কাছে কিছু গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহের লাইন কেটে দেওয়া হয়েছে।
দুটি টেকটোনিক প্লেটের সম্মেলনস্থলে ইরানের অবস্থান। সেখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।  ১৯৯০ সালে ইরানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পে ৪০ হাজার মানুষ নিহত এবং ৩ লাখের মতো মানুষ আহত হন। অনেকেই গৃহহারা হয়ে পড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews