1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

দেবীর বিদায়ের কষ্ট ভুলতে সিঁদুর খেলায় মেতেছেন ভক্তরা

  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৪৭ Time View

আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন কৈলাশে। তাই মণ্ডপে মণ্ডপে উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা ও ঢাকঢোলের বাজনায় দেবী দুর্গার বিদায়ের সুর। তবে দেবীর বিদায়ের কষ্ট ভুলতে এবং হাসিমুখে বিদায় জানানোর জন্য সিঁদুর খেলায় মেতেছেন ভক্তরা।

ব্রাহ্মণবাড়িয়া শহরের রামঠাকুর ক্লাব, গগন সাহারবাড়ী রোড সার্বজনীন পূজামণ্ডপ এবং টাউন সার্বজনীন পূজামণ্ডপে সকাল থেকে সিঁদুর খেলায় অংশ নেন নারীরা।

এ সময় গগন সাহাবাড়ী পূজামণ্ডপে উপস্থিত সম্পা সাহা, দিপ্তী সাহা, ঈশিতা চক্রবর্তী জানান, তারা দেবী দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছেন, মা যেন স্বামী সংসারে প্রতিটি মুহূর্ত সবাইকে সুখে-শান্তিতে রাখেন। দেশের প্রতিটি মানুষ যেন সুখে-শান্তিতে থাকেন, সেই প্রার্থনাও করেছেন।

শহরের রামঠাকুর ক্লাবের পূজামণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেওয়া তমা সূত্রধর, কানন সাহা, জয়া সাহা ও অনিতা রায় জানান, মায়ের বিদায়ের সুরে যেমন কষ্ট হচ্ছে তেমনি আবার আসবেন বলে মনে সান্ত্বনা পাচ্ছেন। তিনি আশির্বাদ নিয়ে আবারও আসবেন এটাই প্রত্যাশা তাদের।

এর আগে পুরোহিতের বিদায়ী প্রণাম মন্ত্রের মাধ্যমে সকাল ১০টার দিকে দর্পন বিসর্জন করা হয়। এর মধ্য দিয়ে দেবী দুর্গাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। বিদায় লগ্নে অনেক ভক্ত কান্নায় ভেঙে পড়েন।

শহরের গগন সাহারবাড়ী পূজামণ্ডপের পুরোহিত কৃষ্ণ চক্রবর্তী ও নান্টু চক্রবর্তী জানান, দেবীদুর্গা অশুভ শক্তি অসুরকে দশম দিনে পরাজিত করেন। সেটি পৌরাণিক কাহিনীতে বর্ণনা করা আছে। আজ বিজয়া দশমীতে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিজয়ের আনন্দ বিরাজ করছে। অন্যদিকে মায়ের বিদায়কালে প্রতিটি ভক্তের মনে বিষাদের বেদনাও বিরাজ করছে। আজ সকালে দর্পন বিসর্জনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এর মধ্য দিয়ে ভক্তদের আশির্বাদ করে দেবী দুর্গা নৌকায় করে আবারও ফিরবেন কৈলাশে। এক বছর পর আবারও তিনি ফিরে আসবেন ভক্তদের মাঝে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews