1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে গুড়িয়ে বড় ব্যবধানে জিতছে বাংলাদেশের মেয়েরা - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে গুড়িয়ে বড় ব্যবধানে জিতছে বাংলাদেশের মেয়েরা

  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২১৬ Time View
পাকিস্তানের কাছে বড় হারের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। এশিয়া কাপের নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে গুড়িয়ে বড় ব্যবধানে জিতছে নিগার সুলতানা জ্যোতির দল।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে মুর্শিদা খাতুন (৫৬) ও নিগার সুলতানার (৫৩) জোড়া ফিফটিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে বাংলাদেশ।
টার্গেট তাড়া করতে নেমে অভিষিক্ত ফারিহা তিষ্ণার হ্যাটট্রিক এবং ফাহিমা, সানজিদা ও রুমানার বোলিং তোপের মুখে পড়ে ১৮.৫ ওভারে ৪১ রানে অলআউট হয় মালয়েশিয়া।
৮৮ রানের জয়ে চতুর্থ পজিশন থেকে শ্রীলংকাকে হটিয়ে তিনে উঠে সেমির পথে এগিয়ে গেল বাংলাদেশ।
প্রসঙ্গত, নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই থাইল্যান্ডকে ৮২ রানে গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭০/৮ রানে ইনিংস গুটানো বাংলাদেশ হারে ৯ উইকেটের বড় ব্যবধানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews