1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বিস্ফোরণের পর আংশিকভাবে চালু হয়েছে ক্রিমিয়া সেতু

  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৮২ Time View

রাশিয়ার ক্রিমিয়ায় একমাত্র সেতুতে হালকা যান চলাচল শুরু হয়েছে। শনিবারের বিশাল বিস্ফোরণে রাস্তার কিছু অংশ ভেঙে পড়ার কয়েক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

শনিবার (৮ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিট্রিশ সংবাদ মাধ্যম বিবিসি।

তদন্তকারীদের বরাত দিয়ে বিবিসি জানায়, ইউরোপের দীর্ঘতম এ সেতুতে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। একটি লরি বিস্ফোরণে নিহতরা কাছাকাছি একটি গাড়িতে ছিলেন বলে দাবি করেন রাশিয়ান কর্মকর্তারা।

সেতুর রেলওয়ে অংশ, যেখানে তেল ট্যাঙ্কারে আগুন লেগেছিল সেটিও দৃশ্যত আবার খুলে দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে সেতুতে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

এরআগে, রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৬টা ৭ মিনিটে একটি মালবাহী ট্রাকে বিস্ফোরণ ঘটে, এতে ক্রিমিয়ার পথে থাকা একটি ট্রেনের জ্বালানিবাহী সাতটি ট্যাংকার ওয়াগনে আগুন ধরে যায়। তবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews