1. admin@thedailypadma.com : admin :
মেটাকে ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ গ্রুপের তালিকায় যুক্ত করছে রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

মেটাকে ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ গ্রুপের তালিকায় যুক্ত করছে রাশিয়া

  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৮৯ Time View

রাশিয়ার আর্থিক পর্যবেক্ষণ সংস্থা, রস্ফিনমনিটরিং, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মূল সংস্থাকে ‘সন্ত্রাসী ও চরমপন্থীদের’ তালিকায় যুক্ত করেছে বলে উল্লেখ করে রিপোর্ট প্রকাশ করেছে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সময় কর্তৃপক্ষ মেটাকে ‘রুসোফোবিয়া’ সহ্য করার অভিযোগের পর, রাশিয়া মার্চের শেষের দিকে ফেসবুক ও ইনস্টাগ্রামকে ‘চরমপন্থী কার্যকলাপ চালানোর’ জন্য নিষিদ্ধ করেছিল।

রুশ সরকারের আর্থিক বিষয়ক নজরদারি সংস্থা ‘রস্ফিনমনিটরিং’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘মেটা’র সাথে আর্থিক লেনদেনের তথ্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণার পর একাধিক রুশ সংবাদমাধ্যমের পেজগুলোকে সরিয়ে দিয়েছিল ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এর পর বিষয়টি রুশ সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রস্কোমনাজের নজরে আসে। ‘বদলা’ নিতে রাশিয়া নিষেধাজ্ঞা জারি করে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ওপর।

পাশাপাশি, যুদ্ধ সংক্রান্ত ভুয়া খবর ছড়ানোকে অপরাধ গণ্য করা হবে বলে একটি বিল পাশ করা হয়েছিল রুশ পার্লামেন্টে। এর পর রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে বৈষম্যমূলক আচরণ এবং রুশ নাগরিকদের অধিকার ও স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ‘মেটা’-কর্ণধার মার্ক জাকারবার্গের বিরুদ্ধে জারি করা হয় নিষেধাজ্ঞা। এ বার এক ধাপ এগিয়ে সরাসরি ‘সন্ত্রাসবাদী’ তালিকায় ঢোকানো হল ফেসবুক-ইনস্টাগ্রামের পরিচালন সংস্থা ‘মেটা’র নাম।

সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews