1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৪১ কারখানায় উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসের দাপটে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি ইউক্রেনের অব্যাহত হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৫ নভেম্বর ২০২৬

খেরসন থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছে: রাশিয়া

  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২১৪ Time View

পাল্টা হামলা চলছে রাশিয়া ইউক্রেনে। আজ রাশিয়া হামলা করছে তো আবার কাল রাশিয়া। সম্প্রতি ইউক্রেনীয় সেনারা রাশিয়ার সঙ্গে যুক্ত করা ইউক্রেনের খেরসন অঞ্চল দখলে নিতে প্রচন্ড হামলা চালাচ্ছে। প্রতিদিনই চলছে রকেট হামলা।

এই পরিস্থিতিতে খেরসন থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছেন অঞ্চলটিতে মস্কোর নিয়োগ করা নেতা ভ্লাদিমির সালদো। বিবিসির এক খবরে এমন তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) খেরসনের বাসিন্দাদের নিজেদের রক্ষায় রাশিয়ায় গিয়ে অবকাশযাপন ও পড়ালেখা করার আহ্বান জানান ভ্লাদিমির সালদো। এ কাজে মস্কোর সহায়তাও চান তিনি। পরে রাশিয়ার সরকারি টেলিভিশনে দেয়া বক্তব্যে একই কথা বলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন।

খুসনুলিনের বরাত দিয়ে বিবিসি জানায়, খেরসনসহ দেশের অন্য অঞ্চলগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হামলার মুখে যারা নিজ এলাকা থেকে চলে যাবে, তাদের থাকার জায়গাসহ প্রয়োজনীয় সবকিছু বিনা মূল্যে সরবরাহ করব আমরা।’

ভ্লাদিমির সালদো বলেন, খেরসন, নোভা কাখোভকাসহ এ অঞ্চলের অনেক শহর প্রতিদিন ইউক্রেনের রকেট হামলার শিকার হচ্ছে। এতে এসব শহরের অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে। লোকজনকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাশিয়া নিজেদের জনগণকে ত্যাগ করবে না।

যদিও খেরসনে হামলা বিষয়টি অস্বীকার করেছে ইউক্রেন। সম্প্রতি দেশটির সেনারা খেরসনের উত্তর–পশ্চিমাঞ্চলের কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তারা এখন অঞ্চলটির রাজধানীর দিকে এগোচ্ছেন।

সূত্র: বিবিসি 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews