
যুক্তরাষ্ট্রে একজন অফ-ডিউটি পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে এ ঘটনা ঘটে।
রয়টার্স বলছে, বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা এর কাছাকাছি গোলাগুলির এই ঘটনা ঘটে। এর প্রায় তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে ‘একটি বাড়ির মধ্যে আটকাতে সক্ষম হয়’।
স্থানীয় মেয়র মেরি-অ্যান বাল্ডউইন বলেন, আমাদের আরো কিছু করতে হবে। আমেরিকায় এই নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতা মোকাবিলা করতে হবে।
Leave a Reply