1. admin@thedailypadma.com : admin :
রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত; চারজন নিহত - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত; চারজন নিহত

  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২০০ Time View

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কের একটি আবাসিক এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে, এতে কমপক্ষে চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় এসইউ-৩৪ বোমারু বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।

যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই আবাসিক এলাকার একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। এছাড়া ওই ভবনের ওপরের দিকের কয়েকটি ফ্লোর ভেঙে পড়ে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা ।

রাশিয়ার জরুরি পরিষেবার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানায়, ভবনের পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায়। এর মধ্যে ওপরের ফ্লোরগুলো ধসে পড়ে এবং এর আশপাশের আরও ৫৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওই ভবনে ৬০০ মানুষের বসবাস।

প্রায় ৯০ হাজার জনসংখ্যার শহর ইয়েস্কে একটি বড় রাশিয়ান বিমানঘাঁটি রয়েছে। শহরটি ব্যবহৃত হয়ে আসছে যুদ্ধবিমান প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews