1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

৮ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৮৬ Time View

প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে কালিয়াকৈরে উপজেলার বাজ হিজলতলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করে লাইন মেরামত করলে আজ সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো. রেজাউল করিম বলেন, আখাউড়া থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী মালবাহী ট্রেন রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলি এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনকে উদ্ধার করলে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এ ঘটনায় লালমনি এক্সপ্রেস মৌচাক স্টেশনে, পঞ্চগড় এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews