1. admin@thedailypadma.com : admin :
বেঙ্গালুরুতে মুষলধারে বৃষ্টির ফলে জলাবদ্ধতা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

বেঙ্গালুরুতে মুষলধারে বৃষ্টির ফলে জলাবদ্ধতা

  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৮২ Time View

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে মুষলধারে বৃষ্টির ফলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোনো কোনো এলাকায় সড়কে পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভবনের নিচে পানি জমে ক্ষয়ক্ষতি হয়েছে যানবাহনের। আগামী তিনদিন আরো বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার এ বৃষ্টিতে শহরের পূর্ব, দক্ষিণ ও কেন্দ্রীয় অংশের বেশ কয়েকটি প্রধান সড়ক প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে, শহরের উত্তরাঞ্চলে রাজামহল গুত্তাহল্লিতে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস একটি হলুদ সতর্কতা জারি করেছে।

বুধবারের এই বৃষ্টিপাতের পর দেখা গেছে, অনেক রাস্তা জলাবদ্ধ হয়ে গেছে। খোলা ম্যানহোলে পানি প্রবাহিত হচ্ছে। শহরের বিভিন্ন বাসা ও অফিসের পার্কিংগুলো প্লাবিত হয়ে গেছে। অফিস-ফেরত মানুষকে অসহায়ভাবে মেট্রো স্টেশনে আশ্রয় নিতে হয়েছিল।

গত মাসে ভারী বৃষ্টিপাতের কারণে বিজেপি শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু দুর্যোগের মুখে পড়েছিল। একটানা তিন দিনের বৃষ্টিপাতের কারণে শহরের বিস্তীর্ণ অংশ পানিতে ডুবে গিয়েছিল। পরে বন্যা পরিস্থিতি নিয়ে বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছিল।

শহরে তথ্যপ্রযুক্তি সংস্থা ও স্টার্ট আপগুলোর অফিস রয়েছে, তা পানিতে তলিয়ে যাওয়ার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কয়েক দিন সময় লেগেছিল।

শহরের রাস্তায় পানি জমার কারণে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছিল স্থানীয় প্রশাসন। বিলাসবহুল বাসা থেকে থেকে বাসিন্দাদের ট্রাক্টর ব্যবহার করে তাদের উদ্ধার করতে হয়েছে। শিক্ষপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মজীবীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তীব্র বৃষ্টিপাতের কারণে বেঙ্গালুরুর বিমান চলাচল ব্যাহত হয়েছিল।

চলতি বছর বেঙ্গালুরুতে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যা ২০১৭ সালে রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। ২০১৭ সালে বৃষ্টিপাতের মোট পরিমাণ ছিল ১৬৯৬ মিলিমিটার, সেখানে চলতি বছর বৃষ্টি হয়েছে ১৭০৬ মিলিমিটার।

সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews