1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাণিজ্যিক স্যাটেলাইটগুলো রাশিয়ার বৈধ লক্ষ্যে পরিণত হতে পারে: রাশিয়া

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৮৫ Time View

ইউক্রেন যুদ্ধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাণিজ্যিক স্যাটেলাইটগুলো রাশিয়ার বৈধ লক্ষ্যে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

১৯৫৭ সালে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুৎনিক-১ এবং ১৯৬১ সালে মহাশূন্যে প্রথম মানুষ পাঠানো রাশিয়ার যুক্তরাষ্ট্র ও চীনের মতোই মহাকাশে যুদ্ধ পরিচালনার ক্ষমতা রয়েছে। ২০২১ সালে তাদের নিজেদের একটি উপগ্রহ ধ্বংসের জন্য স্যাটেলাইটবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও ছুড়েছিল রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক কনস্টান্টিন ভোরন্তসভ জাতিসংঘে বলেছেন, পশ্চিমা আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা মহাকাশকে ব্যবহার করার চেষ্টা করছে।

জাতিসংঘের ফার্স্ট কমিটিকে ভোরন্তসভ আরও বলেন, যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতায় পশ্চিমা স্যাটেলাইটের ব্যবহার পশ্চিমাদের উস্কানিমূলক আচরণে মধ্যে পড়ে।

এদিকে, ভোরন্তসভ কোনো নির্দিষ্ট স্যাটেলাইট কোম্পানির কথা উল্লেখ করেননি যদিও এলন মাস্ক এই মাসের শুরুতে বলেছিলেন যে তার রকেট কোম্পানি স্পেসএক্স ইউক্রেনে তার স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবার জন্য অর্থ প্রদান চালিয়ে যাবে।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুয়ের মৃত্যু হয়েছে এবং কোভিড পরবর্তী বৈশ্বিক অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও ১৯৬২ সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমের সাথে সবচেয়ে গুরুতর সংঘর্ষের সূত্রপাত করেছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews