1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

খাদ্যশস্য চুক্তির মাধ্যমে শস্য রফতানির প্রক্রিয়া অব্যাহত রাখায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছে ইউক্রেন

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৯১ Time View
খাদ্যশস্য চুক্তির মাধ্যমে শস্য রফতানির প্রক্রিয়া অব্যাহত রাখতে উদ্যোগ নেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছে ইউক্রেন। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ দেশের এমন কৃতজ্ঞতার কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
বিদ্যমান যুদ্ধাবস্থা নিয়ে মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেন জেলেনস্কি। ওই ফোনালাপের পর ভলোদিমির জেলেনস্কি বলেন, তুরস্ক ও জাতিসংঘের প্রচেষ্টার ফলে কৃষ্ণ সাগর উপকূলের বন্দর থেকে তার দেশের শস্য পরিবহন অব্যাহত রয়েছে। এই সমর্থন দেওয়ার জন্য তারা ধন্যবাদ পাওয়ার দাবিদার, যদিও রাশিয়া চুক্তিটি স্থগিত করে রেখেছে।
তিনি বলেন, খাদ্যশস্য করিডোরের নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রয়োজন। রাশিয়া যদি এই করিডোর বন্ধ করে দেয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে এর পাল্টা প্রতিক্রিয়া জানানো।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার জানা উচিত যে, আমাদের খাদ্য রফতানি ব্যাহত করে এমন যে কোনও পদক্ষেপের জন্য তার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া পাবে। এটি আক্ষরিক অর্থেই কোটি কোটি মানুষের বাঁচা-মরার বিষয়।
ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়েও কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews