1. admin@thedailypadma.com : admin :
প্রশ্নফাঁসের গুজব ছড়ানো বা প্রশ্নফাঁসের চেষ্টা করা হয়, তবে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

প্রশ্নফাঁসের গুজব ছড়ানো বা প্রশ্নফাঁসের চেষ্টা করা হয়, তবে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৮৮ Time View

প্রশ্নফাঁস বন্ধ করতে অভিনব কৌশল গ্রহণ ও কঠোর মনিটরিং করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, গত পরীক্ষায় বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে সফল হয়নি। প্রশ্নফাঁস বন্ধ করতে আমরা অভিনব কৌশল গ্রহণ করেছি। এবং এ ব্যাপারে আমরা কঠোর মনিটরিং করছি। কিন্তু এরপরও যদি গুজব ছড়ানো বা প্রশ্নফাঁসের চেষ্টা করা হয়, তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রোববার সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

কোচিং সেন্টার বন্ধের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং বন্ধের নির্দেশনা রয়েছে। একই কোচিং সেন্টারে অনেক ধরনের কোচিং চলে। এটি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের পক্ষে একা বন্ধ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতাও প্রয়োজন।

তিনি আরও বলেন, কোচিংয়ের প্রয়োজন আছে। স্কুল-কলেজগুলোতে একসঙ্গে অনেক শিক্ষার্থী ক্লাস করে। সবার প্রতি শিক্ষকদের আলাদা নজর দেওয়া সম্ভব নয়। তবে নতুন যে শিক্ষাক্রম, তাতে কোচিংয়ে যাওয়ার প্রয়োজন হবে না বলে আশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews